তামিম-মুশফিক সহ ৫ শতাধিক ক্রিকেটার নিবন্ধন করলেন এলপিএলে
-
1
হারিস রউফের ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, যুক্ত হলো ১ ডিমেরিট পয়েন্ট
-
2
দুই উইকেট হারিয়ে মিরপুর টেস্টের প্রথম সেশন শেষ করল বাংলাদেশ
-
3
যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলছেন না মুশফিক
-
4
সেঞ্চুরির অপেক্ষায় সাদমান, দিন শেষে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ
-
5
ইংলিশ ও ক্যারির জোড়া অর্ধশতকে লিড অস্ট্রেলিয়ার
তামিম-মুশফিক সহ ৫ শতাধিক ক্রিকেটার নিবন্ধন করলেন এলপিএলে
তামিম-মুশফিক সহ ৫ শতাধিক ক্রিকেটার নিবন্ধন করলেন এলপিএলে
লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৪ এ খেলার জন্য আগ্রহ দেখিয়েছে ৫০০ এর বেশি ওভারসিজ ক্রিকেটার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২৪ ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন এলপিএল খেলার। নিলাম থেকে যাদের থেকে ক্রিকেটার বাছাই করবে ৫ ফ্র্যাঞ্চাইজি।
আগ্রহ দেখানো ক্রিকেটারের মধ্যে আছেন তামিম ইকবাল, টিম সাউদি, র্যাসি ভ্যান ডার ডুসেন, জিমি নিশাম, মুশফিকুর রহিম, রেজা হেন্ড্রিক্স, রাইলি রুশো, শাই হোপ, তাসকিন আহমেদ, লুঙ্গি এনগিডি, নাসিম শাহ, রহমানউল্লাহ গুরবাজ, নাজমুল হোসেন শান্ত, কলিন মুনরো, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান, জেসন বেহরেনডর্ফ, আন্দ্রে ফ্লেচারম ওশানে থমাস, কিমো পল, ফ্যাবিয়ান অ্যালেনের মত তারকা ক্রিকেটার।
এছাড়া উসমান খাজা, তাব্রাইজ শামসি, এভিন লুইস, মুজিব উর রহমান, নুর আহমেদ, রিস টপলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, গুলবেদিন নাইব, ইব্রাহিম জাদরানও আগ্রহ দেখিয়েছেন।
বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ।
জুলাইয়ের ১ তারিখ থেকে ২১ অব্দি মাঠে গড়াবে এলপিএলের ৫ম আসর। নিলামের দিনক্ষণ দ্রুতই জানাবে এলপিএল।
