বিপিএলের সমালোচনা করল খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন
-
1
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
-
2
বিনা লড়াইয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
-
3
স্মৃতি ও সংহতির বার্তায় কাঠমান্ডু সফরে বাংলাদেশ
-
4
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল ভারত
-
5
শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
বিপিএলের সমালোচনা করল খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন
বিপিএলের সমালোচনা করল খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন
বিপিএলের চলতি আসরে সবচেয়ে সমালোচনার বিষয় খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। একাধিক ফ্রাঞ্চাইজি নিয়ম অনুযায়ী পরিশোধ করছেন না খেলোয়াড়দের পারিশ্রমিক। এই সমস্যা শুধু এবার ই প্রথম এমন কিন্তু নয়। চলতি আসরে মাত্রা ছাড়িয়ে গেলেও প্রায় প্রতি আসরেই এমন ঘটনা ঘটছে। বিপিএলের ১০ টা আসর পেরিয়ে গেলেও কেনো এখনো তার স্থায়ী সমাধান হলো না সে বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।
ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) ক্রিকেটের এই সংগঠনটি কঠোর সমালোচনা করেছে বিপিএলের আয়েজন নিয়ে। ডব্লিউসিএ'র প্রধান নির্বাহী কর্মকর্তা টম মোফাট ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে সমালোচনা করে কথা বলেছেন বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে।
তিনি বলেন, "বিপিএলে পারিশ্রমিক না দেওয়ার বিষয়টা হতাশার। বারবারই এই আসর থেকে এমন খবর পাওয়া যায়। তারা বারবারই এই অভিযোগে দোষী হচ্ছে।"
তিনি আরে বলেন, "এসব একদমই অগ্রহণযোগ্য, তারা (বিসিবি) এটার উন্নতি করতে পারছে না। টুর্নামেন্টের প্রচার-প্রসার হয় খেলোয়াড়দের জন্যই। যেকোনো লিগে চুক্তিপত্রে কিছু মৌলিক বিষয় সুরক্ষা করতে হবে। এতে করে খেলোয়াড়রা ন্যূনতম মান বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী থাকবে।"
উল্লেখ্য, চলতি আসর শেষ হওয়ার দ্বারপ্রান্তে পৌছে গেলেও দূর্বার রাজশাহী এখনো পরিশোধ করেনি খেলোয়াড়দের পারিশ্রমিক। প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত চেক বাউন্স হয়েছে। এমনি অনুশীলন বর্জন এবং বিদেশি খেলোয়াড়দের ছাড়া খেলতে নামার মত ঘটনা ও ঘটিয়েছে দূর্বার রাজশাহী।
শুধু রাজশাহীই নয়, পারিশ্রমিক কান্ডে জড়েয়েছে চিটাগাং কিংসও। ফ্র্যাঞ্চাইজির মালিক একজন খেলোয়াড়কে টাকা না দেওয়ার কথা নিজেই স্বীকার করেন।
