মোমেন্টাম নষ্ট হয়ে যায় বলে বৃষ্টিকেই দায় দিলেন লিটন
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
মোমেন্টাম নষ্ট হয়ে যায় বলে বৃষ্টিকেই দায় দিলেন লিটন
মোমেন্টাম নষ্ট হয়ে যায় বলে বৃষ্টিকেই দায় দিলেন লিটন
শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ হারানো এক ম্যাচ যেখানে বৃষ্টি, ব্যাটিং ধস আর মিস করা সুযোগ মিলেই বাংলাদেশকে ঠেলে দিয়েছে সিরিজ জয় থেকে দূরে। নির্ধারণী লড়াইয়ে হেরে শেষ পর্যন্ত সমতায় শেষ করতে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।
নিজের অভিজ্ঞতা ও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত ব্যাখ্যা করতে গিয়ে লিটন দাস বৃষ্টির বিরতির প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি আর হৃদয় যখন জুটি গড়ার পথে ছিলাম, তখনই বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এসময় বড় জুটির প্রয়োজন ছিল। কিন্তু বৃষ্টিতে বিরতি হওয়ায় আমাদের মোমেন্টাম নষ্ট হয়ে যায়। আসলে দিনটা আমাদের ছিল না।’
ব্যাটিং পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক। পর্যাপ্ত রান না হওয়ার বিষয়টি স্পষ্ট করে তুলে ধরে তিনি বলেন, ‘অবশ্যই ভালো উইকেটে ১০০ রান যথেষ্ট নয়। আমার মনে হয় ১৬০ রানের কাছাকাছি যেকোনো স্কোর ভালো হতো। যদিও প্রথমে ব্যাট করে ১৫০ রান করাটা অবশ্যই কঠিন। টসের সময় আমি বলেছিলাম আবহাওয়া বড় ফ্যাক্টর হবে। আমার মনে হয় টসটা গুরুত্বপূর্ণ ছিল।’
শরিফুলের সেই স্পেল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অধিনায়ক লিটন। বোলিংয়ে ইতিবাচক দিক তুলে ধরলেও শেষ পর্যন্ত দলগত ব্যর্থতার কথাও স্বীকার করেন তিনি। লিটন বলেন, ‘শরিফুল খুব ভালো বোলিং করেছে। তার দারুণ বোলিংয়ে আমরা নিউজিল্যান্ডের উপর চাপ সৃষ্টি করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা পারিনি। আসলে ব্যাটিং এবং বোলিং ভালো হয়নি।’
