চোটে ছিটকে গেলেন সাদমান, দ্বিতীয় টেস্টে ফিরলেন জাকির
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
চোটে ছিটকে গেলেন সাদমান, দ্বিতীয় টেস্টে ফিরলেন জাকির
চোটে ছিটকে গেলেন সাদমান, দ্বিতীয় টেস্টে ফিরলেন জাকির
বুকের চোটে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি ব্যাটার জাকির হাসানকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ১৬ মে সিলেটে শুরু হবে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্ট চলাকালে ফিল্ডিংয়ের সময় ক্যাচ নিতে গিয়ে বুকে আঘাত পান সাদমান ইসলাম। পরে পরীক্ষায় তার ‘ট্রমাটিক চেস্ট কনটিউশন’ ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রামে রাখা হয়েছে।
ফিজিও আরও বলেন, শাদমানের অবস্থার ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হবে প্রয়োজন অনুযায়ী। তবে আপাতত তার মাঠে ফেরা নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
সাদমানের অনুপস্থিতিতে স্কোয়াডে যুক্ত হওয়া জাকির হাসান দীর্ঘদিন পর আবারও টেস্ট দলে ফিরলেন। ২৮ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বরে।
