অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 57 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ২০২৭ সালের বিশ্বকাপ পরিকল্পনাকে মাথায় রেখে দলে রাখা হয়েছে দুই অভিজ্ঞ তারকা কুইন্টন ডি কক ও ডেভিড মিলারকে। কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড।

পেস বিভাগে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদা। তবে ২০২৩ বিশ্বকাপের পর চোট কাটিয়ে প্রায় তিন বছর পর ওডিআই দলে ফিরেছেন উদীয়মান গতি তারকা জেরাল্ড কোয়েটজি। গত কয়েক বছর ধরে চোটের সঙ্গে লড়াই করা কোয়েটজি সম্প্রতি 'এ' দলের হয়ে ইংল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে নিজের ফিটনেস ও গতি প্রমাণ করেছেন। 

রাবাদার অনুপস্থিতিতে জেরাল্ড কোয়েটজির সঙ্গে পেস আক্রমণের দায়িত্বে থাকবেন মার্কো জানসেন, লুনগি এনগিডি, করবিন বস, কোয়েনা মাফাকা এবং ওটনিয়েল বার্টম্যান।

স্পিন বিভাগে জায়গা পেয়েছেন দুই বাঁহাতি কেশব মহারাজ ও বিয়র্ন ফরচুইন। এছাড়া সাম্প্রতিক নামিবিয়া সফরে থাকা ক্রিকেটারদের মধ্যে ব্যাটার টনি ডি জর্জিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে টি-টোয়েন্টি ট্রাই-সিরিজের শীর্ষ রানসংগ্রাহক ডেওয়াল্ড ব্রিভিসকে এই ওডিআই সিরিজে রাখা হয়নি।

দক্ষিণ আফ্রিকা দল

টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, করবিন বস, ম্যাথিউ ব্রিটজকে, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরচুইন, মার্কো জানসেন, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুনগি এনগিডি, রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস।