জানুয়ারিতে এগিয়ে আনার পরিকল্পনা চলছে পিএসএলের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জানুয়ারিতে এগিয়ে আনার পরিকল্পনা চলছে পিএসএলের

জানুয়ারিতে এগিয়ে আনার পরিকল্পনা চলছে পিএসএলের

জানুয়ারিতে এগিয়ে আনার পরিকল্পনা চলছে পিএসএলের

লন্ডনে পিসিবির সাম্প্রতিক গভর্নিং কাউন্সিলের সভায় ৮টি ফ্র্যাঞ্চাইজির মালিকদের সাথে আগামী বছরের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এগিয়ে এনে জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। মিডিয়া রাইটস হোল্ডার 'ওয়ালি টেকনোলজিস' এই প্রস্তাব উত্থাপন করে। তাদের মতে, এপ্রিল-মে উইন্ডোটি রমজানের পর হওয়ায় কোম্পানিগুলোর মার্কেটিং ও বিজ্ঞাপনী বাজেট ফুরিয়ে যায়, ফলে পর্যাপ্ত রাজস্ব পাওয়া যায় না।

টুর্নামেন্ট জানুয়ারিতে পিছিয়ে আনলে বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হবে। এ সময় দক্ষিণ আফ্রিকার এসএ২০ এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) চলায় বিদেশি খেলোয়াড় পাওয়ার ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে পিএসএলকে। এছাড়া শীতকালে পাঞ্জাবের লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে তীব্র কুয়াশা ও ঠাণ্ডার কারণে খেলা ব্যাহত হতে পারে। তাই কৌশল হিসেবে টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলো করাচিতে আয়োজন করে শীত কমলে পাঞ্জাব ও পেশোয়ারে খেলা নেওয়ার চিন্তাভাবনা চলছে। তবে নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যস্ততা না থাকায় উইন্ডোটি তাদের জন্য ফাঁকাই রয়েছে।

মাঠের ক্রিকেটের বাইরে লিগের পরিধি বাড়াতে এবং নতুন আয় বাড়াতে নতুন কিছু পরিকল্পনা করছে গভর্নিং কাউন্সিল। জাতীয় দলের সাম্প্রতিক বাজে পারফর্ম্যান্সের কারণে পিএসএলের প্রতি দর্শকদের ঝোঁক কিছুটা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর সমাধানে তরুনদের আকৃষ্ট করতে ক্রমবর্ধমান 'ই-স্পোর্টস' বাজারে প্রবেশের আলোচনা হয়েছে। 

এছাড়া বর্তমান চুক্তি বজায় রেখেই ফ্র্যাঞ্চাইজি ও সম্প্রচারকদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করতে বছরের মাঝামাঝি সময়ে একটি নতুন টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি।