হাসান মাহমুদের ৭ উইকেট, কেন্টের ৮৪ রানের জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
হাসান মাহমুদের ৭ উইকেট, কেন্টের ৮৪ রানের জয়

হাসান মাহমুদের ৭ উইকেট, কেন্টের ৮৪ রানের জয়

হাসান মাহমুদের ৭ উইকেট, কেন্টের ৮৪ রানের জয়

কাউন্টি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পেসার হাসান মাহমুদের নৈপুণ্যে উস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। কান্টারবেরিতে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ দিনে ৩৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯৫ রানে গুটিয়ে যায় উস্টারশায়ার।

দুই ইনিংস মিলিয়ে ১১৯ রানে ৭ উইকেট শিকার করেন হাসান। প্রথম ইনিংসে ৬৮ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫১ রান খরচায় তুলে নেন আরও ৩ উইকেট। চলতি কাউন্টিতে তিন ম্যাচে ১৮.৩১ গড়ে হাসানের মোট উইকেট সংখ্যা এখন ১৯টি।

উস্টারশায়ারের পক্ষে অধিনায়ক ব্র্রেট ডি’অলিভিয়েরা ১০৩ রানে অপরাজিত থাকলেও তা হার এড়াতে যথেষ্ট ছিল না। কেন্টের হয়ে হাসান ছাড়া কিথ ডাজিয়ন ও ম্যাট মিলনেস ৩টি করে উইকেট নেন।

এই জয়ে ১১ ম্যাচে ১৭০ পয়েন্ট নিয়ে ডিভিশন টু-এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।