বিপিএল বাতিলের খবর জানা ছিল না ক্রীড়া প্রতিমন্ত্রী
-
1
প্রিটোরিয়াসের সেঞ্চুরি ও দক্ষিণ আফ্রিকার থ্রিলার জয়
-
2
জানুয়ারিতে এগিয়ে আনার পরিকল্পনা চলছে পিএসএলের
-
3
শ্রীলঙ্কা সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টিয়োন্টি দল ঘোষণা
-
4
নৈশক্লাব কাণ্ডে স্কোয়াড থেকে বাদ পড়া ব্রাইডন কার্সকে রিসেটের পরামর্শ ইসিবির
-
5
বার্মিংহাম টেস্টে ঘুরে দাড়ানোর আশা পাকিস্তানের প্রধান কোচ হেসনের
বিপিএল বাতিলের খবর জানা ছিল না ক্রীড়া প্রতিমন্ত্রী
বিপিএল বাতিলের খবর জানা ছিল না ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি বছর অনুষ্ঠিত না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বোর্ডের এমন বড় একটি সিদ্ধান্ত সম্পর্কে পূর্বে কোনো তথ্য ছিল না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে। বিপিএল আয়োজন না হওয়ার খবর সংবাদমাধ্যমের কাছ থেকেই প্রথম শুনেছেন বলে জানান তিনি।
মিরপুর ইনডোর স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘না, আমিতো আপনাদের কাছ থেকেই মাত্র শুনলাম। আমিতো জানতাম না যে তারা খেলবে না (বিপিএল)।’
বিপিএলের মতো ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর নিয়মিত আয়োজন করা উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই বিপিএলটা যেহেতু অত্যন্ত জনপ্রিয় একটি টুর্নামেন্ট। এ ধরনের টুর্নামেন্টগুলো (বিপিএল) প্রত্যেক বছর হওয়া উচিত। এটা কেন হয়নি, সেটা নিয়ে আমার মনে হয় যে কথা বলার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের টুর্নামেন্টগুলো নিয়মিত হয়, সেই জায়গাগুলো নজরদারিতে রাখব।’
প্রতিবছর দেশের ক্রিকেটাররা ড্রাফট ও বিপিএল শুরুর অপেক্ষায় থাকেন। ফলে টুর্নামেন্টটি না হলে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েন স্থানীয় খেলোওয়াড়রা। এই ক্ষতি কাটিয়ে উঠতে খেলোয়াড়দের সংগঠন 'কোয়াব'-এর সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়েছে বিসিবি।
সেই আলোচনার ভিত্তিতে বিসিবি সভাপতি তামিম ইকবাল গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে একটি বিশেষ সিদ্ধান্তের কথা জানান। বিপিএল না হওয়ার ক্ষতি পুষিয়ে দিতে ছেলে ও মেয়ে উভয় বিভাগের ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টি ম্যাচের ফি বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বোর্ড।
