ওয়ানডের ধাক্কা কাটেনি, এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মিশনে অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে
ওয়ানডের ধাক্কা কাটেনি, এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মিশনে অস্ট্রেলিয়া

ওয়ানডের ধাক্কা কাটেনি, এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মিশনে অস্ট্রেলিয়া

ওয়ানডের ধাক্কা কাটেনি, এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মিশনে অস্ট্রেলিয়া

বাংলাদেশ সফরে এসে প্রত্যাশিত শুরুটা করতে পারেনি অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে হার মেনে নেওয়ার পর এবার সংক্ষিপ্ত সংস্করণে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে আছে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি। চট্টগ্রামে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে তাই অস্ট্রেলিয়া শিবিরে লক্ষ্য একটাই জয়ে ফিরতে হবে।

প্রথম ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, লক্ষ্য এবং বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন অধিনায়ক মিচেল মার্শ। তিনি জানান, স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এলেও দলের লক্ষ্য অপরিবর্তিত। নতুন ও পুরোনোদের সমন্বয়ে গড়া দলটি ভালো ক্রিকেট খেলে সিরিজ নিজেদের করে নিতে চায়। তবে বাংলাদেশের মাটিতে সেটি মোটেও সহজ হবে না বলেও স্বীকার করেন তিনি।

এ প্রসঙ্গে মার্শ বলেন, ‘দলে অনেক পরিবর্তন আছে। আমরা সিরিজ জয়ের আশা করছি। ভালো ক্রিকেট খেলার আশা করছি। ছেলেরা মুখিয়ে আছে। তবে হ্যাঁ, অবশ্যই এটা আমাদের জন্য কঠিন সফর।’

অস্ট্রেলিয়ার দলে একদিকে যেমন অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি রয়েছে, অন্যদিকে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণও। মার্শের বিশ্বাস, এই মিশ্রণ দলকে বাড়তি শক্তি দেবে। বিশেষ করে তরুণরা নিজেদের সামর্থ্য দেখাতে এবং বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াইয়ে নামতে উদগ্রীব।

দলের ভারসাম্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘অভিজ্ঞ ক্রিকেটারদের অনেকেই দলে ফিরে এসেছে। আবার দলে তরুণ ক্রিকেটাররা আছে, এনার্জিতে ভরপুর যারা আবার বাংলাদশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে যে পরিবর্তন সবচেয়ে বেশি চোখে পড়ছে, সেটি হলো পেস বোলিং বিভাগ। একসময় স্পিননির্ভর হিসেবে পরিচিত দলটি এখন গতির ঝাঁঝেও প্রতিপক্ষকে ভোগাতে পারছে। মার্শও সেই উন্নতির প্রশংসা করেছেন। তার মতে, বাংলাদেশের ফাস্ট বোলারদের অগ্রগতি দেশটির ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে অজি অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের পেসাররা অনেক ভালো করছে। এটা তাদের ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার। ২০২১ সালে এসে যে কন্ডিশন পেয়েছিলাম এবার তারচেয়ে ভিন্ন কন্ডিশন দেখেছি। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এটা দারুণ ব্যাপার। পেসাররা বাংলাদেশের এক্সাইটিং প্রসপেক্ট। এই ফরম্যাটে তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে মুখিয়ে আছি।’

বাংলাদেশকে নিয়ে নিজের মূল্যায়নে তিনি বলেন, ‘তারা এমন একটা দল যারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট এসে অনেকখানি বদলে গেছে। তরুণদের সামনে অভিজ্ঞরা পিছিয়ে যাচ্ছে। অভিজ্ঞরা আরও এগিয়ে যাওয়ার তাড়না বোধ করছে। ক্রিকেটারদের উন্নতি আগের চেয়ে বেশি হচ্ছে। বাংলাদেশের মতো জায়গায় এলে চ্যালেঞ্জ থাকবেই।’