ফেসবুকে বার্তা দিয়ে কৃতজ্ঞতা জানালেন নাঈম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 মিনিট আগে
ফেসবুকে বার্তা দিয়ে কৃতজ্ঞতা জানালেন নাঈম

ফেসবুকে বার্তা দিয়ে কৃতজ্ঞতা জানালেন নাঈম

ফেসবুকে বার্তা দিয়ে কৃতজ্ঞতা জানালেন নাঈম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগে বিতর্কে জড়িয়েছে পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় দুই দফা শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন তিনি। 

বিসিবি, গনমাধ্যমকর্মী সহ, সাধারণ মানুষ প্রত্যেকেই এই ঘটনায় পাশে দাড়িয়েছেন নাঈমের। সামাজিক মাধ্যাম ফেসবুকে আজ একটি বার্তা দিয়ে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন নাঈম। তার বার্তাটি হুবহু তুলে ধরা হলো-

"আসসালামু আলাইকুম,

সর্বপ্রথম, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অসীম রহমতে আমি এখন নিরাপদ আছি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।

ঘটনার পরপরই যারা এগিয়ে এসে আমাকে সাহায্য করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংকটময় সেই মুহূর্তগুলোতে যারা দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং আমার পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। আপনাদের সবার নাম হয়তো আমি জানি না, কিন্তু আপনাদের মানবিকতা ও সহমর্মিতা আমি কখনো ভুলব না।

আমার ভক্ত, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং যারা ফোন করেছেন, বার্তা পাঠিয়েছেন, দেখতে এসেছেন ও আমার জন্য দোয়া করেছেন সবার ভালোবাসা ও উদ্বেগে আমি সত্যিই অভিভূত। এই কঠিন সময়ে আপনাদের সমর্থন আমাকে অনেক শক্তি জুগিয়েছে।

আপনাদের সব ফোনকলের উত্তর দিতে না পারা বা প্রতিটি বার্তার জবাব দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

অনুগ্রহ করে আমাকে এবং আমার পরিবারকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে সকল অনিষ্ট থেকে হেফাজত করুন, সুস্বাস্থ্য দান করুন এবং যারা আমাকে সাহায্য করেছেন ও আমার জন্য দোয়া করেছেন, তাদের প্রত্যেককে তাঁর অফুরন্ত রহমত ও বরকতে সিক্ত করুন।

অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা"