ফিট লিটন ও শরিফুল, দেশে ফিরছেন জাকের-মুশফিক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ফিট লিটন ও শরিফুল, দেশে ফিরছেন জাকের-মুশফিক

ফিট লিটন ও শরিফুল, দেশে ফিরছেন জাকের-মুশফিক

ফিট লিটন ও শরিফুল, দেশে ফিরছেন জাকের-মুশফিক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগের দিন বাংলাদেশ ক্রিকেট দলে একাধিক পরিবর্তন এসেছে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম টেস্টেই খেলার জন্য প্রস্তুত রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। 

অন্যদিকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রস্তুতি নিতে আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিটন কুমার দাস পুরোপুরি ফিট এবং আগামীকাল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের একাদশে নির্বাচনের জন্য পাওয়া যাবে তাঁকে। অন্যদিকে সফলভাবে ফিটনেস পরীক্ষা সম্পন্ন করা শরিফুল ইসলাম দ্বিতীয় টেস্টের আগে দলের স্কোয়াডে যোগ দিতে আজ রাতেই বিমান ধরবেন।

এদিকে স্কোয়াডে থাকা অপর দুই খেলোয়াড় জাকের আলী অনিক ও মুশফিক হাসান অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরে আসছেন। বিসিবি জানিয়েছে, দেশে ফিরে তাঁরা বাংলাদেশ ‘এ’ দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুতি শুরু করবেন।