লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ডিমেরিট পয়েন্ট তুলে নিল আইসিসি
-
1
গল টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে ভারতের জয়
-
2
ম্যাকাই টেস্টের আগে প্রস্তুত শরিফুল, লক্ষ্য এবার ঐতিহাসিক সিরিজ জয়
-
3
মাহিদুল অঙ্কনের নেতৃত্বে সাউথ আফ্রিকা সফরের এ দল ঘোষণা, চূড়ান্ত সময়সূচি
-
4
ডারউইনে ঐতিহাসিক জয়ে আইসিসিতে বাংলাদেশের ক্রিকেটারদের বড় লাফ
-
5
অনিয়ম ও আর্থিক লোকসান সামলাতে হচ্ছে না বিপিএল
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ডিমেরিট পয়েন্ট তুলে নিল আইসিসি
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ডিমেরিট পয়েন্ট তুলে নিল আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আপিল প্যানেল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ওপর আরোপিত একটি ডিমেরিট পয়েন্ট প্রত্যাহার করে নিয়েছে। গত জুনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে ব্যবহৃত পিচকে 'অসন্তোষজনক' রেটিং দেওয়া হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আপিলের পর সেই সিদ্ধান্ত পর্যালোচনা করে ডিমেরিট পয়েন্ট তুলে নেওয়ার এই সিদ্ধান্ত জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
ম্যাচ ফুটেজ, ম্যাচ রেফারির রিপোর্ট এবং ৪ জুনের ওই ম্যাচে অংশ নেওয়া দুই অধিনায়কের মন্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পরই এই রায় দেয় আইসিসি আপিল প্যানেল।
আইসিসি পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অধীনে মাঠটিকে প্রথমে 'অসন্তোষজনক' রেটিং দিয়ে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। পিসিবির আবেদনের ভিত্তিতে আপিল প্যানেল জানায়, ম্যাচ রেফারি নির্দেশিকা সঠিকভাবে অনুসরণ করলেও পিচটি 'অসন্তোষজনক' রেটিং পাওয়ার মতো বাজে আচরণ করেনি। বিশেষ করে, খেলায় অতিরিক্ত অসমান বাউন্স বা অতিরিক্ত স্পিন দেখা যায়নি।
এই ডিমেরিট পয়েন্ট প্রত্যাহারের ফলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের খাতায় এখন শূন্য ডিমেরিট পয়েন্ট রয়েছে। এছাড়া একই বৈঠকে টরন্টোর কিংস সিটিতে অবস্থিত 'ম্যাপল লিফ ক্রিকেট গ্রাউন্ড' নিয়ে ক্রিকেট কানাডার দুটি আপিলও বিবেচনা করেছে আইসিসি আপিল প্যানেল।
