নেপালের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নেপালের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

নেপালের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

নেপালের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

বলের ধার আর ব্যাটের তাণ্ডব দুটোর নিখুঁত মিশ্রণে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই যেন এক প্রলয়ংকরী ঝড় তুলল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রতিপক্ষকে বিন্দুমাত্র মাথা তুলে দাঁড়াতে না দিয়ে নেপাল ‘এ’ দলকে ৯ উইকেটে গুঁড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের দুর্দান্ত আগমন জানান দিল লাল-সবুজের যুবারা।

মাঠে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম ওভার থেকেই তাদের ওপর শুল্ক বসান এইচপির বোলাররা। ধারাল বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে নেপালি ব্যাটাররা।নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে মাত্র ৯৯ রানেই থমকে যায় তাদের ইনিংস। 

দলের হয়ে ওপেনার কুশল ভুরটেলের ৪০ বলে ৪৬ রানের লড়াকু ইনিংসটি না থাকলে আরও বড় বিপর্যয়ে পড়ত দলটি। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ চালান মোহাম্মদ রুবেল, যিনি একাই তুলে নেন ৪টি উইকেট।এছাড়া একটি করে উইকেটের দেখা পান রোহনতদৌলা বর্ষণ, রিপন মণ্ডল এবং সামিউন বশির রাতুল।

১০০ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ কিছুটা হোঁচট খেয়েছিল শুরুতেই। ওপেনার হাবিবুর রহমান সোহান মাত্র ৭ রান করে সাজঘরে ফিরলে দ্রুতই তৈরি হয় সাময়িক অনিশ্চয়তা।

তবে সেই অনিশ্চয়তাকে নিমিষেই ধুলোয় মিশিয়ে দেন জিসান আলম ও আরিফুল ইসলাম। রুদ্রমূর্তি ধারণ করে নেপালি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ২৯ বলে ৫২ রানের এক বিধ্বংসী ফিফটি হাঁকান জিসান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ২৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন আরিফুল। এই দুইজনের অবিচ্ছিন্ন তাণ্ডবে ৫৮ বল হাতে থাকতেই অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি।