বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ এনএসসিতে, সুষ্ঠু তদন্ত দাবি তামিমদের
-
1
আহমেদাবাদে শিরোপার লড়াই, পরিসংখ্যানে এগিয়ে ভারত
-
2
ফাইনালে স্যান্টনারের চুপ বনাম সূর্যকুমারের চমকের লড়াই
-
3
আগেভাগেই ঢাকায় পৌঁছেছে পাকিস্তান, কাল থেকে অনুশীলন
-
4
আসিফ আকবর,হাবিবুল বাশারের উপস্থিতিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার
-
5
নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ভারত
বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ এনএসসিতে, সুষ্ঠু তদন্ত দাবি তামিমদের
বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ এনএসসিতে, সুষ্ঠু তদন্ত দাবি তামিমদের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ঢাকার ৫০টি ক্লাবের কর্তারা। তবে তারা সরাসরি বর্তমান বোর্ডকে অবৈধ ঘোষণা না করে পুরো নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
রোববার জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এ সময় তিনি জানান, ঢাকার ক্লাবগুলোর বড় একটি অংশ নির্বাচন প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট এবং সেই কারণেই তারা আনুষ্ঠানিক অভিযোগ জানাতে এসেছেন। তিনি বলেন, "আজকে আমরা একটা ফরমাল কমপ্লেইন করতে এসেছি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবই অভিযোগ জানিয়েছে যে নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে হয়নি। এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়। আবাহনী-মোহামেডানের মতো দেশের সবচেয়ে বড় দুটি ক্লাবসহ সবাই এই বিষয়ে একমত।"
বর্তমান বিসিবি পর্ষদকে অবৈধ মনে করছেন কি না গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তামিম বিষয়টিকে সময়ের ওপর ছেড়ে দেন এবং জানান যে তারা এখন নিয়মতান্ত্রিক পথেই এগোতে চান। একই সঙ্গে তিনি ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, "এটা তো সময় বলবে। আমরা সঠিক পথে আবেদন করেছি। এগুলো সবই দ্বিতীয় বিষয়। সবচেয়ে বড় কথা হলো, ক্লাবগুলো একমত না হওয়ার কারণেই লিগগুলো অনিশ্চিত হয়ে আছে। খেলা যে হচ্ছে না, সেটা আমরা ভুলেই যাচ্ছি। বোর্ডকে উত্তর দিতে হবে যে কেন খেলা হচ্ছে না।"
ঘরোয়া ক্রিকেট বন্ধ থাকায় দেশের বিপুলসংখ্যক ক্রিকেটারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে বলেও উল্লেখ করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বিশেষ করে নিম্ন বিভাগে কোনো প্রতিযোগিতা না থাকায় অনেক ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছেন না বলে জানান তিনি। একই সঙ্গে বোর্ডের কাছে এসব প্রশ্নের জবাব চাওয়ার কথাও বলেন তামিম। তিনি বলেন, "১২ দল নিয়ে খেলছেন, ৮ দলেই ১০০-১৫০ প্লেয়ার আছে। দ্বিতীয় বা তৃতীয় বিভাগে আলাদা কোনো টুর্নামেন্ট করা হয়নি। প্রিমিয়ার লিগ না হলে এই খেলোয়াড়দের কী হবে? এসব প্রশ্ন করতে হবে এবং উনাদের উত্তর দিতে হবে। উনারা কে কী করছেন, এসব নিয়েই ব্যস্ত। তবে আমরা সঠিক প্রক্রিয়া মেনেই এগোচ্ছি।"
নিজেদের দাবিকে সম্পূর্ণ যৌক্তিক আখ্যা দিয়ে তামিম ইকবাল জানান, তারা কোনো চাপ প্রয়োগ বা জোরজবরদস্তির পথ নয়, বরং প্রমাণ ও যুক্তির ভিত্তিতেই বিষয়টি সামনে আনতে চান। একই সঙ্গে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন মানদণ্ড স্থাপন করার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। তামিম বলেন, "আমরা সেভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে জোরজবরদস্তির কিছু নেই। আমরা বিশ্বাস করি আমাদের কথা এবং প্রমাণ পুরোপুরি যৌক্তিক। এর চেয়ে বেশি কিছু নয়।"
