নিউজিল্যান্ড বধে আইসিসির সেরার মুকুট নাহিদ রানার মাথায়
-
1
২০২৬ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন
-
2
মামলা থেকে নাম সরাতে এক কোটি টাকা দাবি, বিস্ফোরক অভিযোগ সাকিবের
-
3
নিউজিল্যান্ড বধে আইসিসির সেরার মুকুট নাহিদ রানার মাথায়
-
4
ক্রিকেটে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত খুলছেন ইব্রাহিম আহমেদ
-
5
চোটে ছিটকে গেলেন সাদমান, দ্বিতীয় টেস্টে ফিরলেন জাকির
নিউজিল্যান্ড বধে আইসিসির সেরার মুকুট নাহিদ রানার মাথায়
নিউজিল্যান্ড বধে আইসিসির সেরার মুকুট নাহিদ রানার মাথায়
একটা সময় বাংলাদেশের পেস আক্রমণ মানেই ছিল সম্ভাবনার গল্প। এখন সেই গল্পে বাস্তবতার ছাপ ফেলছেন একের পর এক তরুণ ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা মেহেদী হাসান মিরাজদের পর এবার আন্তর্জাতিক স্বীকৃতির আলোয় উঠে এলেন তরুণ পেসার নাহিদ রানা।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৬ সালের এপ্রিল মাসের আইসিসি সেরা পুরুষ ক্রিকেটারের সম্মান জিতেছেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের বিপক্ষে বল হাতে ছিলেন দারুণ ধারাবাহিক। পুরো সিরিজে ৮ উইকেট শিকার করে বাংলাদেশের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন এই ডানহাতি পেসার। এর আগেও মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সমান সংখ্যক উইকেট নিয়েছিলেন নাহিদ। টানা দুই সিরিজে এমন পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার এটি নাহিদের ক্যারিয়ারের প্রথম অর্জন। একই সঙ্গে গত বছরের এপ্রিলের পর আবারও পুরুষ বিভাগে বাংলাদেশের কোনো ক্রিকেটার এই সম্মান পেলেন। সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
পরিসংখ্যানও বলছে, কতটা প্রভাব বিস্তার করেছেন এই পেসার। তিন ম্যাচে ১৬ দশমিক ৭৫ গড়ে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি ছিল মাত্র ৪ দশমিক ৪৬। এমন দাপুটে পারফরম্যান্সের ফলেই এপ্রিল মাসের আইসিসি সেরা ক্রিকেটারের মুকুট উঠেছে নাহিদ রানার মাথায়।
