জুনে ভারতের মাটিতে আফগানিস্তান, এক টেস্ট ও তিন ওয়ানডে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জুনে ভারতের মাটিতে আফগানিস্তান, এক টেস্ট ও তিন ওয়ানডে

জুনে ভারতের মাটিতে আফগানিস্তান, এক টেস্ট ও তিন ওয়ানডে

জুনে ভারতের মাটিতে আফগানিস্তান, এক টেস্ট ও তিন ওয়ানডে

এবছরের জুনে ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে আফগানিস্তান। একমাত্র টেস্ট ও তিনটি ওয়ানডে নিয়ে সাজানো এই সফর শুরু হবে ৬ জুন থেকে।

নিউ চণ্ডীগড়ে ৬–১০ জুন অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট। এরপর তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ১৪ জুন ধর্মশালা, ১৭ জুন লখনউ ও ২০ জুন চেন্নাইয়ে।

এটি হবে দুই দলের মধ্যে মাত্র দ্বিতীয় টেস্ট। ২০১৮ সালে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইনিংস ও ২৬২ রানে জিতেছিল ভারত। তবে আসন্ন টেস্টটি ২০২৫–২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত নয়। জুন মাসে ভারতে এটি হবে দ্বিতীয় টেস্ট, আর প্রথমটিও হয়েছিল আফগানিস্তানের বিপক্ষেই।

আইপিএলের ফাইনাল ৩১ মে হওয়ার ছয় দিন পরই শুরু হবে এই সিরিজ। ফলে দীর্ঘ ফ্র্যাঞ্চাইজি মৌসুম শেষে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হবে ভারতীয় ক্রিকেটারদের।

ওয়ানডে সংস্করণে এটি হবে ভারত ও আফগানিস্তানের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে তারা মুখোমুখি হয়েছে কেবল এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বহুজাতিক টুর্নামেন্টে। সবশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দেখা হয়েছিল দুই দলের।

চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই হবে ভারতের প্রথম আন্তর্জাতিক দায়িত্ব। অন্যদিকে আফগানিস্তান বিশ্বকাপ শেষেই সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি–টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে। ভারতের জন্য আফগানিস্তান সিরিজের পরই শুরু হবে ব্যস্ত সূচি। ১ থেকে ১৯ জুলাই ইংল্যান্ড সফরে পাঁচ টি–টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে তারা।