ডারউইনে ছিপ ফেলে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ভিন্নধর্মী উন্মোচনঅ
-
1
ভারতকে শেষ ওভারে জেতালেন সিরাজ, প্রথম টেস্টের আগে দুশ্চিন্তায় শ্রীলঙ্কা
-
2
বর্ষণের বোলিং তোপ ও জোড়া অর্ধশতকে জয় পেল বাংলাদেশ ইমার্জিং দল
-
3
বাংলাদেশে প্রথম বিসিবি কিউরেটর লেভেল-১ কোর্স, সূচনা চট্টগ্রাম পর্বে
-
4
জিসানের ১৯ বলের ফিফটি, মালয়েশিয়াকে উড়িয়ে ট্রফি এইচপি দলের
-
5
ডারউইনে ছিপ ফেলে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ভিন্নধর্মী উন্মোচনঅ
ডারউইনে ছিপ ফেলে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ভিন্নধর্মী উন্মোচনঅ
ডারউইনে ছিপ ফেলে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ভিন্নধর্মী উন্মোচনঅ
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ডারউইনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও আকর্ষণীয় উদ্বোধনী আয়োজন। ডারউইন ওয়াটারফ্রন্টে আয়োজিত এই প্রচারণামূলক অনুষ্ঠানে ডারউইন ও বাংলাদেশ উভয় অঞ্চলের নদীমাতৃক সংস্কৃতি ও মাছ ধরার ঐতিহ্যকে থিম হিসেবে বেছে নেওয়া হয়।
বিশেষ এই আয়োজনে অংশ নেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার অ্যালেক্স ক্যারি ও জেক ওয়েদারঅ্যাল্ড এবং বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ। ক্রিকেট অস্ট্রেলিয়া আয়োজিত এই মিডিয়া লঞ্চে খেলোয়াড়রা একটি মাছ ধরার নৌকায় উঠে জলে ভেসে পড়েন এবং কিছুক্ষণ মাছ ধরার অভিজ্ঞতা উপভোগ করেন।
সমুদ্রের আমেজ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে তিন ক্রিকেটার মিডিয়া প্রতিনিধিসদের মুখোমুখি হন এবং ফটোসেশনে অংশ নেন। এই আয়োজনের মাধ্যমে দুটি ভিন্ন দেশের খেলোয়াড়দের মধ্যে যেমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফুটে উঠেছে, তেমনি ডারউইনের নৈসর্গিক সৌন্দর্য ও উভয় দেশের সামাজিক সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে।