বিনা লড়াইয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
বিনা লড়াইয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
বিনা লড়াইয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
ভারী বর্ষণের কারণে নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে বুধবার বাংলাদেশ ও চীনের মধ্যকার কোয়ার্টার ফাইনাল লড়াই অনুষ্ঠিত হতে পারেনি। ম্যাচ ভেসে যাওয়ায় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী র্যাংকিংয়ে এগিয়ে থাকা নিগার সুলতানা জ্যোতির দল সরাসরি শেষ চারে নিজেদের জায়গা পাকা করেছে।
জাপানের স্থানীয় সময় সকালে টসের পূর্বনির্ধারিত সময়ের অনেক আগে থেকেই বৃষ্টি শুরু হয়। পানি জমে আউটফিল্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে ম্যাচ কর্মকর্তারা মাঠ শুকাতে বেশ লড়াই চালান। শেষমেশ পরিস্থিতি অনূকূলে না আসায় প্লেয়ারদের নিরাপত্তার খাতিরে আম্পায়াররা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
আইসিসির টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ রয়েছে ১০ম স্থানে, যেখানে চীন পিছিয়ে রয়েছে ৩৭ নম্বরে। এই বিশাল ব্যবধানের কারণেই পরিত্যক্ত ম্যাচের পর কোনো চাপ ছাড়াই সেমিফাইনালের ছাড়পত্র লাভ করে টাইগ্রেসরা।
পরবর্তী ধাপে টাইগ্রেসদের সম্ভাব্য প্রতিপক্ষ শক্তিশালী ভারত, যারা আরেক কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানের মুখোমুখি হচ্ছে। টানা পদক জয়ের ধারায় থাকার এই বড় সুযোগটি কাজে লাগাতে এখন পুরোপুরি মুখিয়ে আছে বাংলাদেশ শিবির।
