স্পিন-জাদুতে আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
-
1
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
-
2
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া
-
3
মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মিরাজ
-
4
টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে শান্তদের সামনে ক্যারিবিয়ান পরীক্ষা, সূচি প্রকাশ বিসিবির
-
5
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মুক্ত মানসিকতা নিয়ে খেলার আহ্বান অধিনায়ক বাবর আজমের
স্পিন-জাদুতে আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
স্পিন-জাদুতে আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত নারী এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টসে জিতে প্রতিপক্ষ ইউএই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে বাংলাদেশ ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে লাল-সবুজের মেয়েদের দুর্দান্ত বোলিং আক্রমণের মুখে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৬৯ রানে থমকে যায় আমিরাতের ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাহিদা আক্তার।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার খাতা খোলার আগেই বিদায় নেন এবং ইউএই-এর বোলার সুরক্ষা কোটের চমৎকার বোলিংয়ের সামনে টপ অর্ডার ধাক্কা খায়। তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান শারমিন আক্তার। তিনি ৩১ বলে ৩টি চারের সাহায্যে দায়িত্বশীল ৩৮ রানের অপরাজিত ইনিংস উপহার দেন।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৮ বলে ২৩ রান এবং শেষদিকে নাহিদা আক্তার ২৩ বলে ১৬ রান করে দলকে ১০০ রানের ঘর পার করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইউএই-এর হয়ে সুরক্ষা কোটে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।
১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে ইউএই-এর ব্যাটাররা। নিয়ন্ত্রিত লাইন-লেংথ ও স্পিন আক্রমণের সামনে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের পক্ষে হিনা হোতচান্দানি ১৯ বলে সর্বোচ্চ ১৮ রান করলেও বাকিদের কেউ উইকেটে টিকতে পারেননি।
বাংলাদেশের পক্ষে টাইট বোলিং করে মারুফা আক্তার ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া রাবেয়া খান ১৪ রানে ৩টি এবং নাহিদা আক্তার ১৮ রানে ২ উইকেট শিকার করে আমিরাতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। এই জয়ে মাধ্যমে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
