চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থায় নতুন সাত সদস্য অনুমোদন
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থায় নতুন সাত সদস্য অনুমোদন
চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থায় নতুন সাত সদস্য অনুমোদন
দেশের ক্রিকেটের বিকাশে আঞ্চলিক পর্যায়ে কাঠামো আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম অঞ্চলে ক্রিকেট উন্নয়ন কার্যক্রম জোরদারে সাতজন ক্রীড়া সংগঠককে আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল ২০২৬) ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ড সভাপতি মো. আমিনুল ইসলাম চট্টগ্রাম রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে সাতজনকে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছেন।
বিসিবির আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন নীতিমালা ২০২২-এর ধারা ১৫.১ (কা) অনুযায়ী, দীর্ঘদিন ধরে অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ও প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই মনোনয়ন দেওয়া হয়েছে।
অনুমোদিত সদস্যরা হলেন, মির্জা সালমান ইস্পাহানি, ফেরোজ আহমেদ, মোহাম্মদ নাসির খান, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, ফজলে রাব্বি খান এবং বদরুল হুদা জেনু।
