ম্যাকাইয়ে বিপর্যয় ও নাজমুল হোসেন শান্তর খোলামেলা বিশ্লেষণ
ম্যাকাইয়ে বিপর্যয় ও নাজমুল হোসেন শান্তর খোলামেলা বিশ্লেষণ
ম্যাকাইয়ে বিপর্যয় ও নাজমুল হোসেন শান্তর খোলামেলা বিশ্লেষণ
ডারউইনের পরিচিত ও অনুকূল উইকেটে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টির স্মৃতি এখনও তাজা, কিন্তু ঠিক তার পরপরই ম্যাকাইয়ের চরম বৈরী কন্ডিশনে সম্পূর্ণ বিপরীত বাস্তবতার মুখোমুখি হলো বাংলাদেশ দল। স্বাগতিক ক্যাঙ্গারু বাহিনীর তোপের মুখে পড়ে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে সফরকারীরা।
নিজের ও দলের ব্যর্থতার মূল্যায়ন করতে গিয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেন, “আমরা ভালো ব্যাটকরিনি। দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলি নাই। আমি সেট হয়ে যে সময় আউট হয়েছি (৩১ রান করে), এটাগ্রহণযোগ্য না। আমার আরেকটু লম্বা করা উচিত ছিল।”
ম্যাকাইয়ের উইকেটের ধারণাতীত কঠিন চরিত্র এবং অজিদের মারাত্মক পেস আক্রমণের মুখে নিজেদের খেলার অনভিজ্ঞতার বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি সতীর্থদের পাশেই দাঁড়িয়েছেন। “একটা জিনিস বুঝতে হবে যে, এরকম বোলিংঅ্যাটাক আর এরকম কন্ডিশনে আমরা খেলিই না, কখনো খেলিই নাই। কাজেই আসলে কোনো ব্যাটারকে ব্যক্তিগতভাবেপয়েন্ট আউট করাটা উচিত হবে না।”
উপমহাদেশের সমালোচনামূলক মানসিকতার প্রতি ইঙ্গিত করে শান্ত ক্ষোভের সাথে উল্লেখ করেন, “যখনসাধারণত আমরা উপমহাদেশে খেলি, একদিনে ১৮-১৯ উইকেট পড়লে অনেক কথাবার্তা হয়, সবাই বলে। কাজেই প্রথমদিনে ১৮ উইকেট পড়েছিল, এটাও একটু সবার বুঝতে হবে। উইকেটে কেবল আমাদের না, ওদের ব্যাটাররাও কতটা টাফটাইমের মধ্য দিয়ে গেছে তা দেখলেই বোঝা যায়।”
ডারউইনের জয় এবং চলতি বিপর্যয় প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ঝাঁজালো ভাষায় টাইগার দলপতি বলেন, "আপনারা কি ভুলে গেছেন? প্রথম টেস্ট। আমিও তো ভুলি নাই। আমার মনে হয় যে দেশের মানুষও ভুলে নাই। কেউভুলে নাই। অনেক বড় অর্জন। কিন্তু এই ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলি নাই এবং এটা হতেই পারে।”
