না ফেরার দেশে ক্রিকেটের পরিচিত মুখ আবদুর রউফ
না ফেরার দেশে ক্রিকেটের পরিচিত মুখ আবদুর রউফ
না ফেরার দেশে ক্রিকেটের পরিচিত মুখ আবদুর রউফ
বাংলাদেশ ক্রিকেটের পরিচিত স্কোরার মোহাম্মদ আবদুর রউফ আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
১৯৮৮ সালে স্কোরার হিসেবে ক্রিকেটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন আবদুর রউফ। এরপর দীর্ঘ প্রায় চার দশক ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হয়ে অসংখ্য আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে স্কোরারের দায়িত্ব পালন করেন তিনি। দেশের ক্রিকেট অঙ্গনে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় একটি মুখ।
আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক শোকবার্তায় বিসিবি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
