মার্শের নেতৃত্বে বাংলাদেশে আসছে তারকাবহুল অজি স্কোয়াড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মার্শের নেতৃত্বে বাংলাদেশে আসছে তারকাবহুল অজি স্কোয়াড

মার্শের নেতৃত্বে বাংলাদেশে আসছে তারকাবহুল অজি স্কোয়াড

মার্শের নেতৃত্বে বাংলাদেশে আসছে তারকাবহুল অজি স্কোয়াড

বাংলাদেশ সফরকে সামনে রেখে তারকাবহুল স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জুনে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসছে অজিরা। দুই সিরিজের জন্য সোমবার শক্তিশালী দল প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে সাজানো হয়েছে স্কোয়াড।

দুই সংস্করণেই নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ। দলে জায়গা পেয়েছেন ট্রাভিস হেড, জশ ইংলিস, টিম ডেভিড, মারনাস লাবুশেন ও ক্যামরন গ্রিনের মতো পরিচিত মুখ। অলরাউন্ড বিভাগে আছেন কুপার কনোলি, অ্যারন হার্ডি ও গ্রিন। ব্যাটিং ইউনিটে রাখা হয়েছে ম্যাট রেনশ, জশ ফিলিপে ও ইংলিসদের।

পেস আক্রমণে ভরসা রাখা হয়েছে নাথান এলিস, স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ ও জেভিয়ার বার্টলেটের ওপর। স্পিন বিভাগ সামলাবেন অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুনেমান।

গ্লেন ম্যাক্সওয়েলের অনুপস্থিতিতে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন জোয়েল ডেভিস। এছাড়া স্কোয়াডে নেই স্টিভ স্মিথ, ম্যাট শর্ট ও মার্কাস স্টয়নিস। জানা গেছে, তারা মেজর লিগ ক্রিকেটে ব্যস্ত থাকবেন। নতুন মুখ হিসেবে সুযোগ মিলেছে অলরাউন্ডার লিয়াম স্কটেরও।

ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সের পাশাপাশি জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ককেও রাখা হয়নি কোনো সিরিজের দলে। চোট থেকে ফেরার পর আসন্ন লাল বলের সূচি মাথায় রেখে এই তিন পেসারকে বিশ্রাম দিয়েছে নির্বাচকরা।

তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৯, ১১ ও ১৪ জুন মাঠে নামবে দুই দল।

অষ্ট্রেলিয়া স্কোয়াড

স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপে, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।