১৭৯ রানের লিড নিয়ে এগিয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 15 মিনিট আগে
১৭৯ রানের লিড নিয়ে এগিয়ে বাংলাদেশ

১৭৯ রানের লিড নিয়ে এগিয়ে বাংলাদেশ

১৭৯ রানের লিড নিয়ে এগিয়ে বাংলাদেশ

মিরপুরে চতুর্থ দিনের ক্রিকেট যেন দুই ভাগে বিভক্ত এক পাশে বৃষ্টির দাপট, অন্য পাশে বাংলাদেশের ব্যাটারদের ধৈর্যের পরীক্ষা। দুপুরের পর হঠাৎ নামা ভারী বর্ষণে দীর্ঘ সময় বন্ধ ছিল খেলা। তবে খেলা মাঠে গড়ানোর পর ব্যাট হাতে দায়িত্বশীল পারফরম্যান্সে দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে দিন শেষে ৩ উইকেটে ১৫২ রান তুলেছে স্বাগতিকরা। এতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৭৯ রানে।

৩৪ রানের এগিয়ে থেকে দিন শুরু করলেও শুরুটা মোটেও স্বস্তির ছিল না বাংলাদেশের জন্য। আগের ইনিংসের মতো এবারও হতাশ করেছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। সেই সংকটের মুহূর্তে জুটি গড়ে প্রতিরোধ গড়েন মুমিনুল ও শান্ত। তৃতীয় উইকেটে তাদের ১০৫ রানের জুটি বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যায়।

পঞ্চাশ ছোঁয়ার কীর্তিও গড়েন মুমিনুল । যদিও একাধিক জীবন পেয়েও ইনিংসটিকে বড় করতে পারেননি। মুমিনুলের বিদায়ের পরও ক্রিজে অবিচল ছিলেন অধিনায়ক শান্ত। ধৈর্য আর নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে তুলে নেন নিজের ফিফটি। দিন শেষে ৫৮ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, যিনি ১৬ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনের জন্য প্রস্তুত।