মুশফিকুর রহিমের ওয়ানডে ফেরা নিয়ে আলোচনা শেষ, নিজেই জানালেন চূড়ান্ত সিদ্ধান্ত
মুশফিকুর রহিমের ওয়ানডে ফেরা নিয়ে আলোচনা শেষ, নিজেই জানালেন চূড়ান্ত সিদ্ধান্ত
মুশফিকুর রহিমের ওয়ানডে ফেরা নিয়ে আলোচনা শেষ, নিজেই জানালেন চূড়ান্ত সিদ্ধান্ত
এক সময়ের সতীর্থদের আলোচনা, একের পর এক মন্তব্য আর শেষ পর্যন্ত নিজ মুখে সিদ্ধান্ত বাংলাদেশের ওয়ানডে দলে মুশফিকুর রহিমের সম্ভাব্য ফেরা নিয়ে তৈরি হওয়া আলোচনার অবসান ঘটল তাঁর স্পষ্ট অবস্থানে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
তিনি ওয়ানডে দলে ফেরার বিষয়ে পাওয়া বার্তা প্রসঙ্গে বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার মনে হয় যে…হ্যাঁ, অবশ্যই আমার কাছে এসেছিল বার্তা, আমি মনে করি যে বাংলাদেশ দল এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও এমন পর্যায়ে যাবে যে, আমার ওইরকম সার্ভিস দরকার হবে না।’
গেল মাসে নিউজিল্যান্ড সিরিজের সময় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মুশফিককে দলে পেলে সুবিধা হতো বলে মন্তব্য করেছিলেন।
মুশফিককে নিয়ে নিজের সেই ভাবনার ব্যাখ্যায় মিরাজ বলেন, ‘মুশফিক ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। ফিটনেস দেখলে বলা যায় আরও কিছু দিন খেলতে পারতেন তিনি। তবে যেহেতু অবসর নিয়ে ফেলেছেন, এই সিদ্ধান্তকে সম্মান করি। অধিনায়ক হয়ে কথা বলেছিলাম (ফেরার ব্যাপারে), যেহেতু টেস্ট খেলছেন।’
