কৌশলটাই কাজে দিয়েছে- ৯ উইকেটের রহস্য জানালেন হাসান মাহমুদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
কৌশলটাই কাজে দিয়েছে- ৯ উইকেটের রহস্য জানালেন হাসান মাহমুদ

কৌশলটাই কাজে দিয়েছে- ৯ উইকেটের রহস্য জানালেন হাসান মাহমুদ

কৌশলটাই কাজে দিয়েছে- ৯ উইকেটের রহস্য জানালেন হাসান মাহমুদ

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অভিষেকেই দারুণ সাড়া ফেলেছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেন তিনি। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ ৬ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই টাইগার পেসার।

ম্যাচ শেষে কেন্টের অফিসিয়াল মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হাসান বলেন, ‘আমি মনে করি, একজন ফাস্ট বোলারের জন্য প্রথম ম্যাচেই পাঁচ উইকেট পাওয়া স্বপ্নের মতো একটি ব্যাপার। এখানে প্রথম ম্যাচ খেলতে নেমে কীভাবে বল করছি এবং কীভাবে দলের জয়ে নিজের সেরা অবদান রাখতে পারছি, এটা ভেবেই দারুণ লাগছে। এটি আমার ক্রিকেট ক্যারিয়ারের জন্য সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা।’

তিনি আরো বলেন, 'তিনি (ড্যানিয়েল বেল-ড্রামন্ড) একজন খুব উঁচুদরের খেলোয়াড় এবং অনেক বছর ধরে কেন্টের হয়ে খেলছেন। তাঁর কাছ থেকে অভিষেকের ক্যাপ পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। ম্যাচ চলাকালীন তিনি সবসময় আমাকে মানসিকভাবে সমর্থন করেছেন। বিশেষ করে মাঠে উইকেট পাওয়ার পর সবাই যখন আমাকে ঘিরে করতালি দিচ্ছিল, সেই অনুভূতি ছিল অবিশ্বাস্য।'

এই কন্ডিশনে নিজের কৌশল সম্পর্কে হাসান বলেন, এখানে আবহাওয়ার কারণে বল স্বাভাবিকের চেয়ে বেশি সুইং করে। তাই লেন্থে কিছুটা পরিবর্তন এনে উইকেটের সামনে ফুলার লেন্থে বোলিং করার চেষ্টা করেছি এবং কৌশলটি আমার জন্য পুরোপুরি কাজে দিয়েছে।’