লিটন ছিটকে গেলেন প্রথম টি-টোয়েন্টি থেকে, পরের ম্যাচে ফেরার আশা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
লিটন ছিটকে গেলেন প্রথম টি-টোয়েন্টি থেকে, পরের ম্যাচে ফেরার আশা

লিটন ছিটকে গেলেন প্রথম টি-টোয়েন্টি থেকে, পরের ম্যাচে ফেরার আশা

লিটন ছিটকে গেলেন প্রথম টি-টোয়েন্টি থেকে, পরের ম্যাচে ফেরার আশা

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। বাম পায়ের মাংসপেশিতে চোট পাওয়ায় তাকে প্রথম ম্যাচের বাইরে থাকতে হচ্ছে।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা জানিয়েছেন, মেডিকেল মূল্যায়নের পর লিটনের বাম মাংসপেশিতে গ্রেড-১ মাত্রার টান ধরা পড়েছে। তবে চোটটি গুরুতর নয় এবং তার পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবে এগোচ্ছে।

শিবা বলেন, “মেডিকেল মূল্যায়নের পর খেলোয়াড়টির বাম মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। চোটটি সামান্য এবং সে ভালোভাবেই সেরে উঠছে। প্রথম ম্যাচে সে খেলতে পারবে না। তবে চিকিৎসা ও পুনর্বাসনে তার সাড়া কেমন থাকে, তার ওপর নির্ভর করে সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে সে ফিট হতে পারে। আমরা তার অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখছি।”

লিটনের অনুপস্থিতিতে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়।

এর আগে সিরিজ শুরুর আগের দিনও লিটনের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট।