বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব, আইসিসির মাসসেরা সোবহানা মোস্তারি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব, আইসিসির মাসসেরা সোবহানা মোস্তারি

বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব, আইসিসির মাসসেরা সোবহানা মোস্তারি

বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব, আইসিসির মাসসেরা সোবহানা মোস্তারি

একটি ঝলমলে জানুয়ারির পারফরম্যান্সেই বিশ্ব ক্রিকেটের নজর কাড়লেন সোবহানা মোস্তারি। বাংলাদেশের নারী টি–টোয়েন্টি দলের এই ব্যাটার আইসিসির মাসসেরা স্বীকৃতি জিতে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিলেন। বাছাইপর্বে তার দাপুটে উপস্থিতিই এনে দিল জানুয়ারির সেরা হওয়ার গৌরব।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানুয়ারি মাসের নারী প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে ঘোষণা করেছে মোস্তারির নাম। আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ারে ব্যাট হাতে ঝড় তুলেই তিনি এই পুরস্কার নিশ্চিত করেন। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে ছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের পেসার তারা নোরিস। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সেরার আসন দখল করেন বাংলাদেশের এই ডানহাতি ব্যাটার।

গ্লোবাল কোয়ালিফায়ারে মুস্তারির ব্যাট ছিল ধারালো ও আত্মবিশ্বাসী। টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে ১৪৫.৮৫ স্ট্রাইক রেট ও ৪৫.৮০ গড়ে তিনি করেন ২২৯ রান। তার আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশের অপরাজিত অভিযানে বড় অবদান রাখে। গুরুত্বপূর্ণ মুহূর্তে ইনিংস গড়ে তোলার পাশাপাশি রান তোলার গতি ধরে রাখার দক্ষতাও ছিল চোখে পড়ার মতো।

মূল আসরের টিকিট নিশ্চিতের লড়াইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানের জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ৫৯ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন মোস্তারি, যা ছিল আসরে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও ৪৭ রানের কার্যকর ইনিংস উপহার দেন তিনি। ধারাবাহিক এই পারফরম্যান্সই শেষ পর্যন্ত তাকে এনে দেয় বিশ্বমঞ্চের মাসসেরা স্বীকৃতি।