রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
রাজনীতির মাঠে নামার পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন সাকিব আল হাসান। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই আলোচনা যেন আরও নতুন মাত্রা পেয়েছে। দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ক এবার নিজের রাজনৈতিক সিদ্ধান্ত, বর্তমান বাস্তবতা এবং দেশে ফেরার অনিশ্চয়তা নিয়ে মুখ খুলেছেন একটি পডকাস্টে।
আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে সাকিব বলেন, “আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না।”
রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা আছে কি না এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি অনুতপ্ত নন।
দেশের বর্তমান পরিস্থিতিতে দেশে ফেরা নিয়েও মুখ খুলেছেন তিনি, “এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।”
সাকিব আরো বলেন, “আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান ছিলাম না, আমি সবসময় ফয়সালই ছিলাম।”
