ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, কামিন্সের কণ্ঠে বাংলাদেশের প্রশংসা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, কামিন্সের কণ্ঠে বাংলাদেশের প্রশংসা

ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, কামিন্সের কণ্ঠে বাংলাদেশের প্রশংসা

ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, কামিন্সের কণ্ঠে বাংলাদেশের প্রশংসা

ডারউইন টেস্টে সফরকারী বাংলাদেশের কাছে পাত্তা না পাওয়ার ক্ষত এখনো তাজা অজি শিবিরে। ম্যাকাইয়ের দ্বিতীয় টেস্টে সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিক অস্ট্রেলিয়া। মাঠের লড়াই শুরুর আগে বাংলাদেশকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রতিপক্ষের শক্তি এবং সাম্প্রতিক আত্মবিশ্বাসের বিষয়টি মাথায় রেখে নিজেদের কৌশল সাজাচ্ছেন তারা।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে অতীত অভিজ্ঞতা এবং লাল-সবুজের প্রতিনিধিদের সাম্প্রতিক ফর্মের কথা মনে করিয়ে দিয়ে প্যাট কামিন্স বলেন, ‘২০১৭ সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল। ফলে এবারই প্রথমবার জেতেনি। পরে আমরা বাউন্স ব্যাক করেছি। তারা অনেক ভালো দল। এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসবে তারা। এই চ্যালেঞ্জই আমাদের নিতে হবে।’

সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের কৌশলগত অবস্থানে বেশ কিছুটা পরিবর্তন এনেছে অস্ট্রেলীয় দলপ্রশাসন। একাদশে অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে বাদ দিয়ে চার পেসার খেলানোর জোরালো আলোচনা থাকলেও, শেষ পর্যন্ত কন্ডিশন ও পিচের সার্বিক দিক বিবেচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। ডারউইন টেস্টের দল থেকে কেবল একটি পরিবর্তন এনে স্কোয়াডে যুক্ত করা হয়েছে ব্যাটার ম্যাট রেনশকে।

দীর্ঘদিন রানখরায় ভোগা রেনশকে একাদশে ফেরানোর যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে অজি অধিনায়ক তার সাম্প্রতিক ঘরোয়া পারফরম্যান্স ও কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেন। এই ব্যাটারকে নিয়ে আত্ম বিশ্বাস প্রকাশ করে কামিন্স জানান, ‘সে দারুণ। তাকে আমার বেশ পছন্দ। ৬ টেস্টে হয়ত সেরকম রান পায়নি। তবে শিল্ড ক্রিকেটে সে অনেক ভালো খেলেছে, অনেক রান পেয়েছে। নেটে দারুণ নক করেছে। শিল্ডে অন্য অনেকের চেয়ে ভালো করেছে সে। আমরা তাকে সেরা ছন্দে চাই। পাকিস্তান এবং বাংলাদেশ সফরে সে বেশ ভালো করেছে সাদা বলে। রেনশর সেরা ভার্সনে তাকে চাই আমরা।’

ডারউইন টেস্টে তানজিদ-হাসানদের নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল বোলিংয়ের সামনে পাত্তাই পায়নি আয়োজকরা। ডারউইনের সেই একচ্ছত্র আধিপত্যের পর ম্যাকাই টেস্টেও বাংলাদেশ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন অজি দলপতি। সফরকারীদের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসায় কামিন্স বলেন, ‘তারা আমাদের চেয়ে অনেক বেটার ছিল (ডারউইন টেস্টে)। দারুণ শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলেছে। লম্বা সময় ধরে ভালো খেলেছে। এটা আসলে বেশ সহজ কোনো দেশ নয় ব্যাটিংয়ের জন্য। এখানে ফাস্ট বোলাররা ফিরে এসে এসে বল করে যায়। ২০ ওভার করে এক দিনে বল করে যায়, তাদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো কঠিন ব্যাপার।’