শহীদ চান্দু স্টেডিয়ামের আধুনিকায়ন ও উন্নয়ন কাজের প্রাথমিক কার্যক্রম শুরু
শহীদ চান্দু স্টেডিয়ামের আধুনিকায়ন ও উন্নয়ন কাজের প্রাথমিক কার্যক্রম শুরু
শহীদ চান্দু স্টেডিয়ামের আধুনিকায়ন ও উন্নয়ন কাজের প্রাথমিক কার্যক্রম শুরু
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়ন কাজের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এই উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে গতকাল বুধবার (১৮ নভেম্বর) সকালে স্টেডিয়াম এলাকায় মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) কার্যক্রম শুরু করে পরামর্শক প্রতিষ্ঠান ‘ইনোভেট’।
মাটি পরীক্ষা কার্যক্রম শুরু করার সময় স্থানীয় ক্রীড়া প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও রাজশাহী বিভাগের কাউন্সিলর সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন, জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাজু হোসেন পাইকাড়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানীর নেতৃত্বে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবির একটি যৌথ প্রতিনিধি দল স্টেডিয়াম এলাকা পরিদর্শন করে। সেই পরিদর্শনের ধারাবাহিকতায় এবার মাঠ পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।
দীর্ঘদিন পর স্টেডিয়ামটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুততম সময়ের মধ্যে আধুনিকায়নের কাজ শেষ হলে শহীদ চান্দু স্টেডিয়াম তার পূর্ণাঙ্গ ও আধুনিক রূপ ফিরে পাবে এবং উত্তরাঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
